ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা জেলার ১১টি আসনের মধ্যে ৮টিতে জয় পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থীরা। বাকি আসনগুলোর মধ্যে একটি পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, একটি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং একটি আসনে বিজয়ী হয়েছেন বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী। সব আসনেই গণভোটে ‘হ্যাঁ’ ভোট এগিয়ে ছিল।
জেলা প্রশাসকের কার্যালয় থেকে ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী অধিকাংশ আসনে বিএনপি প্রার্থীরা বড় ব্যবধানে জয়ী হন। শুধু একটি-দুটি আসনে তীব্র লড়াই হয়েছে।
আসনভিত্তিক ফলাফল
কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা)
খন্দকার মোশাররফ হোসেন (বিএনপি) — ১,৪১,৪৪০ ভোট
মনিরুজ্জামান বাহালুল (জামায়াত-সমর্থিত জোট) — ৯৪,৮৪৫ ভোট
গণভোট ‘হ্যাঁ’ — ১,৭১,১৩৯ | ‘না’ — ৫৫,৫৫৫
কুমিল্লা-২ (হোমনা-তিতাস)
মো. সেলিম ভূঁইয়া (বিএনপি) — ৭৭,০৩৭ ভোট
স্বতন্ত্র প্রার্থী আবদুল মতিন — ৬৩,০৪৫ ভোট
নাজিম উদ্দিন মোল্লা (জোট) — ৫৩,৩৮৪ ভোট
গণভোট ‘হ্যাঁ’ — ১,৪৫,৯৬২ | ‘না’ — ৩২,৩০২
কুমিল্লা-৩ (মুরাদনগর)
কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ (বিএনপি) — ১,৫৯,২৯১ ভোট
ইউসুফ সোহেল (জামায়াত) — ১,০৯,৫৯৫ ভোট
গণভোট ‘হ্যাঁ’ — ১,৯১,৭৩০ | ‘না’ — ৫৮,৫৯৯
কুমিল্লা-৪ (দেবীদ্বার)
হাসনাত আবদুল্লাহ (এনসিপি-সমর্থিত জোট) — ১,৬৬,৫৮৩ ভোট
জসিম উদ্দিন (সমর্থিত প্রার্থী) — ৪৯,৮৮৫ ভোট
গণভোট ‘হ্যাঁ’ — ১,৭১,২৮৯ | ‘না’ — ৩৯,৩৮১
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া)
জসীম উদ্দিন (বিএনপি) — ১,৩৪,৪৮৫ ভোট
মোবারক হোসাইন (জামায়াত) — ১,২৪,৫৪৭ ভোট
গণভোট ‘হ্যাঁ’ — ১,৭৭,৩৬৭ | ‘না’ — ৭২,৬৪২
কুমিল্লা-৬ (সদর)
মনিরুল হক চৌধুরী (বিএনপি) — ২,০১,৭০৬ ভোট
কাজী দ্বীন মোহাম্মদ (জামায়াত) — ১,১৯,৮৫১ ভোট
গণভোট ‘হ্যাঁ’ — ২,১৩,২৪৯ | ‘না’ — ৯৮,৪৫০
কুমিল্লা-৭ (চান্দিনা)
আতিকুল আলম (স্বতন্ত্র) — ৯১,৬৯০ ভোট
রেদোয়ান আহমেদ (বিএনপি) — ৪৮,৫০৯ ভোট
সোলেমান খান (জোট) — ২৬,৩১৯ ভোট
গণভোট ‘হ্যাঁ’ — ১,২৩,৬৬৪ | ‘না’ — ৩৯,৩৫৮
কুমিল্লা-৮ (বরুড়া)
জাকারিয়া তাহের (বিএনপি) — ১,৬৯,১৭৮ ভোট
শফিকুল আলম (জামায়াত) — ৪৫,০৯১ ভোট
গণভোট ‘হ্যাঁ’ — ১,৩৩,৫৯০ | ‘না’ — ৬৮,৯৭০
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ)
মো. আবুল কালাম (বিএনপি) — ১,৭০,০০৮ ভোট
এ কে এম সরওয়ার উদ্দীন (জামায়াত) — ১,১৮,৯৬১ ভোট
গণভোট ‘হ্যাঁ’ — ১,৭৫,৭৪৯ | ‘না’ — ১,০৩,৫৩৫
কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই)
মোবাশ্বের আলম ভূঁইয়া (বিএনপি) — ১,৬৩,৬৬৭ ভোট
ইয়াছিন আরাফাত (জামায়াতঘনিষ্ঠ) — ১,২৩,৭৩৩ ভোট
গণভোট ‘হ্যাঁ’ — ১,৭৯,৬৯৬ | ‘না’ — ৯৫,৭৩২
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম)
সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের (জামায়াত) — ১,৩৩,৩০৮ ভোট
কামরুল হুদা (বিএনপি) — ৭৬,৬৩৮ ভোট
গণভোট ‘হ্যাঁ’ — ১,৬৭,২৫৩ | ‘না’ — ৪৪,৯২৬
সার্বিকভাবে দেখা গেছে, কুমিল্লায় বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসনে এগিয়ে থাকলেও কয়েকটি আসনে জোট ও স্বতন্ত্র প্রার্থীরা চমক দেখিয়েছেন।