রিসার্চ হাবের স্কোপাস ডাটাভিত্তিক সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, গত তিন বছরের গবেষণা প্রকাশনার ভিত্তিতে দেশের ১৬৭টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। শীর্ষ ২০ প্রতিষ্ঠানের তালিকায় ১৩টি সরকারি বিশ্ববিদ্যালয়, ৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং ২টি গবেষণা প্রতিষ্ঠান স্থান পেয়েছে।

তালিকা অনুযায়ী, ৭৭.৫ পয়েন্ট নিয়ে ১ম স্থানে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা ৪,৩৭৫টি, সাইটেশন ৪৩,৮৪০টি এবং আন্তর্জাতিক গবেষণায় অংশগ্রহণের হার ৪৮.৯%। ৭৫.১ পয়েন্ট নিয়ে ২য় স্থানে রয়েছে ড্যাফোডিল (প্রকাশনা ৩,৭৬৩টি, সাইটেশন ৩৮,৪৯৪টি, আন্তর্জাতিক অংশগ্রহণ ৭৩.২%)। ৩য় স্থানে থাকা বুয়েটের পয়েন্ট ৫৬.৫ (প্রকাশনা ৩,০৩১টি, সাইটেশন ২৫,৩৫৭টি, আন্তর্জাতিক অংশগ্রহণ ৪০.৪%)।

বিজ্ঞাপন · inarticle_1

চতুর্থ স্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয় (প্রকাশনা ২,০৯৫; সাইটেশন ৪১,৩৮০), পঞ্চম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (প্রকাশনা ২,১৯২; সাইটেশন ২৮,০৭০), ষষ্ঠ ব্র্যাক ইউনিভার্সিটি (প্রকাশনা ২,০৮৪; সাইটেশন ২৪,৮৬০), এবং সপ্তম স্থানে রয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (প্রকাশনা ২,১১৭; সাইটেশন ২৭,৪১২)। এছাড়া অষ্টম স্থানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, নবম স্থানে কুয়েট এবং দশম স্থানে অবস্থান করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

তালিকার পরবর্তী স্থানগুলোতে রয়েছে রুয়েট (১১তম), চুয়েট (১২তম), এআইইউবি (১৩তম), আইসিডিডিআর,বি (১৪তম), খুলনা বিশ্ববিদ্যালয় (১৫তম), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (১৬তম), নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (১৭তম) এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (১৮তম)। ১৯ ও ২০তম স্থানে রয়েছে আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বিসিএসআইআর।

সর্বকালের (All-time) স্কোপাস-ইনডেক্সড প্রকাশনার বিচারে ঢাকা বিশ্ববিদ্যালয় শীর্ষস্থান ধরে রাখলেও বুয়েট ১৩,৮০৭টি প্রকাশনা নিয়ে ২য় স্থানে রয়েছে। ৯,২৪৫টি প্রকাশনা নিয়ে ৩য় স্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ৮,০২১টি প্রকাশনা নিয়ে ড্যাফোডিল ৪র্থ স্থানে নেমে এসেছে। এই তালিকায় ৫ম জাহাঙ্গীরনগর, ৬ষ্ঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ৭ম নর্থ সাউথ, ৮ম ব্র্যাক, ৯ম কুয়েট এবং ১০ম স্থানে রয়েছে শাবিপ্রবি।