প্রিন্ট এর তারিখঃ Apr 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 22, 2025 ইং
কাকরাইলে অবস্থান কর্মসূচি স্থগিত করলেন ইশরাক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা সংলগ্ন কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছে ইশরাক হোসেন।
বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে কাকরাইল মোড়ে উপস্থিত হয়ে এ ঘোষণা দেন তিনি। পাশাপাশি আদালতের রায় দ্রুত বাস্তবায়নের বিষয়ে সরকারকে পর্যবেক্ষণে রাখা হবে বলেও জানান তিনি।
ইশরাক হোসেন বলেন, ‘আজকে হাইকোর্টের রায় শোনার পর আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে, আপাতত আমরা অবস্থান কর্মসূচি স্থগিত রাখব। আগামী ২৪-৪৮ ঘণ্টা পর্যবেক্ষণ করা হবে তারা কী করে? তাদের যে কর্মকাণ্ড সেটার উপর ভিত্তি করে পরবর্তী কার্যক্রমের নির্দেশনা আসবে।’
বিএনপির এই নেতা আরও বলেন, একটা জিনিস স্পষ্ট বলতে চাই, রায়ের বিষয়, শপথের বিষয় আলাদা। আর এটা হয়ে যাওয়া মানে প্রথম যে দাবি করেছিলাম, ছাত্র প্রতিনিধিসহ অন্যান্য প্রতিনিধিদের পদত্যাগ করতে হবে, সেটা কিন্তু পরিবর্তন হবে না। সেই দাবি সেই দাবির জায়গায় থাকবে।
ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের অবস্থান কর্মসূচি শুরু হয় গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে। আজকে তাঁরা রাজধানীর কাকরাইল মোড়, মৎস্য ভবন মোড় ও আশপাশের এলাকায় অবস্থান নিয়ে ‘অবস্থান কর্মসূচি’ পালন করেন। তাঁরা অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগের দাবি জানান।
বিস্তারিত আসছে...
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বার্তা এক্সপ্রেস