প্রিন্ট এর তারিখঃ Jun 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 23, 2025 ইং
জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে সহায়তা দেবে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত জুলাই-আগস্ট মাসে আহত ও শহীদ হওয়া শিক্ষার্থীদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। এ লক্ষ্যে সংশ্লিষ্ট মাদরাসাগুলোকে অনলাইনে তথ্য প্রদান করতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আইউব হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সব মাদরাসায় অধ্যয়নরত যেসব শিক্ষার্থী ২০২৪-এর জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও শহীদ হয়েছেন তাঁদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।’
এতে বলা হয়েছে, ‘এ লক্ষ্যে স্ব স্ব মাদরাসা থেকে সংযুক্ত ছক অনুযায়ী শহীদ শিক্ষার্থীদের তালিকা উপজেলা নির্বাহী অফিসার/উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কর্তৃক প্রত্যয়নপত্র অথবা সত্যায়ন সংযুক্ত করে (http://iau.edu.bd/mr-info) এই লিংকের মাধ্যমে আগামী ২৫ মের মধ্যে অনলাইনে সাবমিট করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘তথ্য প্রেরণের পূর্বে মাদরাসা কর্তৃপক্ষ আহত ও শহীদ শিক্ষার্থীর পরিচয় সম্পর্কিত সব তথ্য ও ঘটনা যাচাইপূর্বক হার্ডকপি সংরক্ষণ করবে।’
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বার্তা এক্সপ্রেস