প্রিন্ট এর তারিখঃ May 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 26, 2025 ইং
মান্দায় বিএনপি কর্মীর স্মরণে দোয়ানুষ্ঠান

নওগাঁর মান্দায় সদ্য প্রয়াত উপজেলা বিএনপি’র একনিষ্ঠ কর্মী মরহুম সেকেন্দার আলীর স্মরণে বিশেষ দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ মে) দুপুরে উপজেলার কুসুম্বা ইউনিয়নের কুসুম্বা শাহী দাখিল মাদ্রাসা মাঠে এ বিশেষ দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক শামশুল ইসলাম বাদলের সঞ্চালনায় ও কুসুম্বা ইউ’পি চেয়ারম্যান নওফেল আলী মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক আহবায়ক এম.এ মতিন।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মান্দা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে, সাবেক সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন খান এবং কুসুম্বা শাহী মসজিদের পেশ ইমাম মাওঃ মোস্তফা আল আমিন প্রমূখ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বার্তা এক্সপ্রেস