প্রিন্ট এর তারিখঃ Apr 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 28, 2025 ইং
এনসিপির সংস্কৃতি সেল গঠন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সংস্কৃতি সেল গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) দলটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
সেলের সম্পাদক হয়েছেন লুৎফর রহমান। সহ-সম্পাদক হয়েছেন সৈয়দা নীলিমা দোলা। এছাড়া সদস্য হয়েছেন মো. মেসবাহ কামাল, আজ মোর্শেদ, সাঈদ উজ্জ্বল, ইয়াহিয়া জিসান, সালাউদ্দিন জামিল সৌরভ এবং তাজনুভা জাবীন।
এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন সেলের অনুমোদন দিয়েছেন বলেও জানানো হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বার্তা এক্সপ্রেস