প্রিন্ট এর তারিখঃ Apr 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 30, 2025 ইং
শিক্ষা উপদেষ্টাকে স্মারকলিপি দিল ইসলামী ছাত্র আন্দোলন

শিক্ষা উপদেষ্টার সঙ্গে মতবিনিময় করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। এ সময় ২০ দফা দাবি নিয়ে তারা উপদেষ্টাকে স্মারকলিপিও দিয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারের সঙ্গে সংগঠনের একটি প্রতিনিধিদল এ মতবিনিময় করেন।
দেশের সর্বস্তরের শিক্ষার্থীদের পক্ষ থেকে ২০২৫-২৬ অর্থবছরের শিক্ষা বাজেটের প্রস্তাবনা তুলে ধরেন সংগঠনের সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান।
মতবিনিময়কালে সংগঠনটির নেতারা বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্ব না দিয়ে গবেষণা, বিজ্ঞানভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষাব্যবস্থা বাস্তবায়নে শিক্ষাখাতে বরাদ্দ বাড়াতে হবে।
প্রতিনিধিদলে আরো ছিলেন, সংগঠনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ইমরান হোসাইন নূর, যোগাযোগ ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক ইউসুফ পিয়াস এবং সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আব্দুল আজিজ নোমান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বার্তা এক্সপ্রেস