প্রিন্ট এর তারিখঃ Sep 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 19, 2025 ইং
পাঁচ শর আগেই থেমে গেল বাংলাদেশ

গল টেস্টের তৃতীয় দিনে মাত্র ৩.৪ ওভার টিকেছিল বাংলাদেশ। এরপরই শেষ উইকেট হারিয়ে প্রথম ইনিংস থামে ৪৯৫ রানে। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ৯ উইকেটে ৪৮৪ রানে ছিল। তৃতীয় দিনের শুরুতে নাহিদ রানা ও হাসান মাহমুদ মিলে আরো ১১ রান যোগ করেন।
১৫৩.৪ ওভারে ফার্নান্ডোর বলে কুশল মেন্ডিসের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান নাহিদ রানা, তিনি ৮ বল খেলে কোনো রান করতে পারেননি। এই উইকেট হারানোর সঙ্গে সঙ্গে শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস। অপরপ্রান্তে ১৫ বলে ৭ রানে অপরাজিত ছিলেন হাসান মাহমুদ। শ্রীলঙ্কার পেসার আসিথা ফার্নান্ডো ৮৬ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট।
মিলান রত্নায়েকে ও থারিন্দু রত্নায়েকে ভাগ করে নিয়েছেন ৩টি করে উইকেট।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বার্তা এক্সপ্রেস