
মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে— এবার ইসরায়েলকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। শুক্রবার ভোর থেকে এই হামলা শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
আইডিএফ আরও জানিয়েছে, ইরানি হামলা প্রতিহত করতে ডিফেন্সিভ সিস্টেম বা প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। একই সঙ্গে দেশটির নাগরিকদের বম্ব শেল্টার বা আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
তবে ইরান থেকে মোট কতটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করেনি আইডিএফ।
এই হামলার পর থেকে ইসরায়েলের বিভিন্ন শহরে আতঙ্ক বিরাজ করছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এটি একটি বড় ধরনের সামরিক সংঘাতের ইঙ্গিত হতে পারে, যা পুরো অঞ্চলকে আরও অস্থির করে তুলবে।