প্রিন্ট এর তারিখঃ Aug 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 27, 2025 ইং
শেখ হাসিনার দেশত্যাগের খবর দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন প্রেস সচিব

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের খবর সর্বপ্রথম প্রকাশ করে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও সাংবাদিক শফিকুল আলম। বৃহস্পতিবার (২৬ জুন) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে তিনি এই অর্জনের খবর জানান।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘বাংলাদেশ বিপ্লব’ ও শেখ হাসিনার দেশত্যাগের ব্রেকিং নিউজ কাভার করার জন্য ‘অনারেবল মেনশন’ (সম্মানজনক স্বীকৃতি) পেয়েছেন। এই স্বীকৃতি প্রদান করেছে এশিয়ার মর্যাদাসম্পন্ন সংবাদ পুরস্কার প্রদানকারী সংস্থা দ্য সোসাইটি অব পাবলিশারস ইন এশিয়া (SOPA)। ২০২৫ সালের এসওপিএ অ্যাওয়ার্ডসে এই স্বীকৃতি প্রদান করা হয়।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগ করেন। সে সময় শফিকুল আলম আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি'র ঢাকা ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনিই সর্বপ্রথম শেখ হাসিনার দেশত্যাগের সংবাদ আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ করেন। বর্তমানে তিনি প্রধান উপদেষ্টার প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বার্তা এক্সপ্রেস