প্রিন্ট এর তারিখঃ Aug 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 29, 2025 ইং
৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান’, ১৬ জুলাই ‘জুলাই শহীদ’ দিবস

আগামী ৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান দিবস’ এবং ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালিত হবে। তবে ৮ আগস্টের জন্য কোনো বিশেষ কর্মসূচি বা উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়নি।
রোববার (২৮ জুন) রাজধানীর তেজগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “উপদেষ্টা পরিষদ ১৬ জুলাই ‘শহীদ দিবস’ এবং ৫ আগস্ট ‘গণ-অভ্যুত্থান দিবস’ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে।”
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বার্তা এক্সপ্রেস