প্রিন্ট এর তারিখঃ Aug 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 2, 2025 ইং
টিকাটুলিতে মামুন প্লাজার আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর টিকাটুলিতে অবস্থিত মামুন প্লাজা নামের একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বুধবার (২ জুলাই) ভোর ৫টার দিকে ভবনটিতে আগুন লাগে। দুই ঘণ্টার প্রচেষ্টায় সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, খবর পেয়ে তাদের সাতটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি কর্তৃপক্ষ। বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বার্তা এক্সপ্রেস