প্রিন্ট এর তারিখঃ Aug 24, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 16, 2025 ইং
গোপালগঞ্জে রাত ৮টা থেকে কারফিউ জারি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার জেরে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারফিউ জারি করেছে অন্তর্বর্তী সরকার।
বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় সরকারের প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানায়, আজ রাত ৮টা থেকে শুরু করে আগামীকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত গোপালগঞ্জ জেলায় কারফিউ বহাল থাকবে।
প্রেস উইংয়ের তথ্যমতে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারফিউ চলাকালীন জরুরি সেবা ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম এর আওতামুক্ত থাকবে।
এর আগে, গোপালগঞ্জে এনসিপির পূর্বঘোষিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিকে কেন্দ্র করে একাধিকবার হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রশাসন প্রথমে ১৪৪ ধারা জারি করে এবং পরে কারফিউ জারির সিদ্ধান্ত নেয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বার্তা এক্সপ্রেস