প্রিন্ট এর তারিখঃ Apr 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 21, 2025 ইং
জাসদ সভাপতি হাসানুল হক ইনু হত্যা মামলায় গ্রেপ্তার

রাজধানীর রামপুরা থানায় দায়ের করা একটি হত্যা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও সাবেক সংসদ সদস্য হাসানুল হক ইনুকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (২১ জুলাই) মামলার তদন্ত কর্মকর্তা রামপুরা থানার পুলিশ পরিদর্শক (নি.) মো. বায়েছুল ইসলাম খান ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি.এম. ফারহান ইশতিয়াকের আদালতে ইনুকে হাজির করে ‘শোন অ্যারেস্ট’ দেখানোর আবেদন করেন।
শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলাটি বৈষম্যবিরোধী আইনে দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বার্তা এক্সপ্রেস