প্রিন্ট এর তারিখঃ Oct 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 21, 2025 ইং
বাল্য বিবাহের অপরাধে কন্যার বাবাকে জরিমানা

চুয়াডাঙ্গার জীবননগরে বাল্য বিবাহের অপরাধে কন্যার বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২১ জুলাই) দুপুর ৩ টায় উপজেলার বালিহুদা গ্রামের পূর্বপাড়ায় মেয়ের বাড়িতে বাল্যবিবাহের প্রস্তুতি চলছিল।খবর পেয়ে উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা পুলিশ নিয়ে সেখানে অভিযান চালায়।এ সময় বাল্যবিবাহ কে বন্ধ ঘোষণা করে কন্যার বাবা মোঃ আবুল কাশেমকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় অভিযুক্ত কন্যার পিতা নিজের ভুল স্বীকার করেন এবং তার মেয়ের ১৮ বছর হওয়ার আগে বিয়ে দিবেন না মর্মে অঙ্গীকার করেন।
জীবননগর উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা বলেন, বাল্যবিবাহ সামাজিক ব্যাধি, আপনারা সবাই সচেতন থাকুন, বাল্যবিবাহ প্রতিরোধ করুন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বার্তা এক্সপ্রেস ২৪