প্রিন্ট এর তারিখঃ Oct 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 31, 2025 ইং
গাইবান্ধায় আওয়ামী নেতা ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আ. লীগ নেতা আমিনুল ইসলাম কে গ্রেপ্তার করেছে পুলিশ।সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাদশা গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যেমে নিশ্চিত করেছেন ।
বৃহস্পতিবার দুপুরে সাঘাটা উপজেলা হল রুমে সাধারণ সভা শেষে বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ তাকে গ্রেপ্তার করে।
আমিনুল ইসলাম জুমারবাড়ি ইউনিয়নের আমদিরপাড়া গ্রামের মৃত আব্দুর রহমান ছেলে।
সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাদশা আলম জানান, তাকে গ্রেপ্তার করা হয়েছে। জেল হাজতে প্রেরণ করা হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বার্তা এক্সপ্রেস ২৪