
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সংসদ সচিবালয় এ তথ্য নিশ্চিত করেছে।
এ জামাতে সংসদ সদস্য, সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং আশপাশের এলাকার মুসল্লিরা অংশ নিতে পারবেন। এবার নারীদের জন্যও পৃথক নামাজের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানানো হয়েছে।
মুসল্লিদের নির্ধারিত সময়ের আগে অজু করে নামাজের প্রস্তুতি নিয়ে আসতে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি শৃঙ্খলা ও নিরাপত্তার কথা বিবেচনায় রেখে জায়নামাজ, মোবাইল ফোন এবং প্রয়োজন হলে ছাতা ছাড়া অন্য কোনো ব্যাগ বা অতিরিক্ত সামগ্রী না আনতে বলা হয়েছে।