
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে আগামী ২৬ মার্চ সকাল ৯টায় রাজধানীর জাতীয় প্যারেড স্কয়ারে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও আকাশপথে ফ্লাই পাস্ট অনুষ্ঠিত হবে।
সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন করবেন। সশস্ত্র বাহিনীর বিভিন্ন ইউনিট অংশ নেবে এই আয়োজনে এবং আকাশে মনোমুগ্ধকর ফ্লাই পাস্ট প্রদর্শিত হবে।
সাধারণ দর্শনার্থীদের জন্য অনুষ্ঠানটি উন্মুক্ত রাখা হয়েছে। প্যারেড স্কয়ারে প্রবেশের জন্য নির্ধারিত ২, ৩, ৪, ১০ ও ১১ নম্বর ফটক ব্যবহার করতে অনুরোধ জানানো হয়েছে।