
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-কে সামনে রেখে বেসরকারি বিদ্যালয়ের পরীক্ষার্থীদের তথ্য ব্যবস্থাপনা ও প্রশাসনিক প্রস্তুতি বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। পরীক্ষার্থীর তথ্য (ডিআর) আইপিইএমআইএস সফটওয়্যারে এন্ট্রি, যাচাই ও অনুমোদন থেকে শুরু করে পরীক্ষাকেন্দ্র নির্বাচন এবং পরীক্ষক–নিরীক্ষক নিয়োগ—সব কার্যক্রমের নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। চিঠিটি দেশের সব উপজেলা ও থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, বেসরকারি বিদ্যালয়ের পরীক্ষার্থীদের তথ্য (ডিআর) আইপিইএমআইএস সফটওয়্যারে এন্ট্রি করতে হবে নির্ধারিত সময়ের মধ্যে। এ সময় পরীক্ষার্থীর ছবি ও স্বাক্ষর আপলোড বাধ্যতামূলক। তথ্য এন্ট্রির পর সঠিকতা যাচাই করে সংশ্লিষ্ট এইউপিইও/এটিপিইও এবং ইউপিইও/টিপিইওদের আইডিতে অনুমোদনের জন্য পাঠাতে হবে।
সময়সীমা:
দায়িত্বে থাকবেন:
পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষাকেন্দ্র নির্বাচন করতে বলা হয়েছে।
সময়সীমা:
দায়িত্বে থাকবেন:
পরীক্ষা পরিচালনায় নিয়োজিত পরীক্ষক, নিরীক্ষক ও প্রধান পরীক্ষকের তথ্য আইপিইএমআইএসে এন্ট্রি করতে হবে নির্ধারিত সময়ের মধ্যে।
সময়সীমা:
দায়িত্বে থাকবেন:
পরীক্ষার্থীদের প্রবেশপত্র নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে প্রিন্ট করতে হবে।
প্রিন্টের সময়:
দায়িত্বে থাকবেন:
অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত সময়সূচি কঠোরভাবে অনুসরণ করে সব কার্যক্রম সম্পন্ন করতে হবে। পরীক্ষার্থীর তথ্য এন্ট্রিতে কোনো ধরনের ভুল বা বিলম্ব যেন না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকতে বলা হয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, আইপিইএমআইএস সফটওয়্যারের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে তথ্য সংরক্ষণ ও যাচাই প্রক্রিয়া নিশ্চিত করা হলে পরীক্ষার স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখা সহজ হবে।
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে এ নির্দেশনাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন শিক্ষা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।