
শিল্প
মন্ত্রণালয়ের অধীনে এসআইসিআইপি (SICIP) প্রকল্পের আওতায় বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক), ঢাকায় শুরু হচ্ছে ৩
মাস (৩০০ ঘণ্টা) মেয়াদি
আধুনিক ও স্মার্ট প্রযুক্তিনির্ভর
অ্যাডভ্যান্সড ট্রেড প্রশিক্ষণ। ২০২৬ সালের ২০
এপ্রিল থেকে শুরু হতে
যাওয়া এ প্রশিক্ষণ কর্মসূচিতে
ভর্তির জন্য আবেদন গ্রহণ
চলছে।
প্রকল্পটির
মূল লক্ষ্য—চতুর্থ শিল্পবিপ্লব উপযোগী দক্ষ জনশক্তি তৈরি
এবং শিল্পখাতে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো। নারী, প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত
প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বলে সংশ্লিষ্ট
সূত্রে জানা গেছে।
প্রশিক্ষণ
ভাতা ও অর্থপ্রদান পদ্ধতি
প্রশিক্ষণে
অংশগ্রহণকারী সফল প্রশিক্ষণার্থীদের ৮০ শতাংশ
উপস্থিতি নিশ্চিত করতে হবে। এ
শর্ত পূরণ সাপেক্ষে প্রতিদিন
৪০০ টাকা হারে বৃত্তি
প্রদান করা হবে।
এ ব্যবস্থার মাধ্যমে প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থানে যুক্ত হতে উৎসাহিত করার
পাশাপাশি দক্ষতা উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা
করা হয়েছে।
কোন
কোন ট্রেডে প্রশিক্ষণ
প্রশিক্ষণ
কার্যক্রমে শিল্পখাতে চাহিদাসম্পন্ন ও প্রযুক্তিনির্ভর একাধিক
ট্রেড অন্তর্ভুক্ত করা হয়েছে। এর
মধ্যে রয়েছে—
সংশ্লিষ্টরা
বলছেন, দেশের শিল্পখাতে অটোমেশন ও রোবোটিক্সের ব্যবহার
বাড়ায় এসব ট্রেডে দক্ষতার
চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
আবেদনের
যোগ্যতা
আবেদনকারীদের
ক্ষেত্রে নিম্নোক্ত যোগ্যতা প্রযোজ্য—
প্রয়োজনীয়
কাগজপত্র
ভর্তির
সময় জমা দিতে হবে—
ফরম
সংগ্রহ ও জমাদান
ভর্তি
ফরম সংগ্রহ ও জমা দেওয়া
যাবে বিটাক, ঢাকার Advanced Training and
Innovation Complex (ATIC) ভবনের
৯ম তলার অফিস কক্ষ
থেকে।
এ ছাড়া বিটাকের সরকারি
ওয়েবসাইট
(www.bitac.gov.bd)–এরপ্রশিক্ষণ
সেবা’ বিভাগ এবং SICIP-BITAC ফেসবুক পেজ থেকেও ফরম সংগ্রহ করা যাবে।
প্রশিক্ষণের
সময়সূচি
ষষ্ঠ ব্যাচের
প্রশিক্ষণ চলবে ২০ এপ্রিল ২০২৬ থেকে ২০ জুলাই ২০২৬ পর্যন্ত।
নির্বাচনী পরীক্ষা–সংক্রান্ত
বিস্তারিত তথ্য প্রশিক্ষণ শুরুর আগেই আবেদনকারীদের জানিয়ে দেওয়া হবে।
দক্ষতা উন্নয়নে
নতুন সুযোগ
সংশ্লিষ্টরা
মনে করছেন, প্রযুক্তিনির্ভর শিল্পখাতে দেশের তরুণদের প্রতিযোগিতামূলক অবস্থানে আনতে
এ ধরনের স্বল্পমেয়াদি ও বাস্তবমুখী প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণ
শেষে অংশগ্রহণকারীদের কর্মসংস্থানমুখী দক্ষতা অর্জনের পাশাপাশি শিল্পখাতে সরাসরি যুক্ত
হওয়ার সুযোগ তৈরি হবে।