প্রিন্ট এর তারিখঃ Apr 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 27, 2026 ইং
উচ্চশিক্ষায় আগ্রহীদের জন্য শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে ভর্তি মেলা

সামার ২০২৬ সেশনের ভর্তি কার্যক্রমকে কেন্দ্র করে রাজধানীতে শুরু হতে যাচ্ছে পাঁচ দিনব্যাপী ভর্তি মেলা। শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি–এর উদ্যোগে আয়োজিত এই মেলা আগামী ২৮ এপ্রিল থেকে শুরু হয়ে ১ মে বিরতি দিয়ে ৩ মে পর্যন্ত চলবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রাজধানীর উত্তরা ১৭ নম্বর সেক্টরে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন মাঠে অনুষ্ঠিতব্য এই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য উন্মুক্ত থাকবে। ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা মেলায় এসে সরাসরি বিভাগীয় শিক্ষকদের সঙ্গে কথা বলার পাশাপাশি ভর্তি প্রক্রিয়া, কোর্স কাঠামো ও ভবিষ্যৎ ক্যারিয়ার সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন।
মেলায় আগত শিক্ষার্থীদের জন্য থাকছে বিভিন্ন ধরনের আর্থিক প্রণোদনা। ফলাফলের ভিত্তিতে বৃত্তি প্রদান ছাড়াও অ্যাডমিশন ফিতে ৫০ শতাংশ পর্যন্ত ওয়েভার এবং প্রথম সেমিস্টারের টিউশন ফিতে অতিরিক্ত ১০ শতাংশ ছাড় দেওয়া হবে। পাশাপাশি আকর্ষণীয় গিফট হ্যাম্পারও প্রদান করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়টি ৫টি অনুষদের অধীনে মোট ৩১টি স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি নেবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই ভর্তি মেলা শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যেখানে তারা তাদের আগ্রহ, দক্ষতা ও ক্যারিয়ার পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রোগ্রাম বেছে নেওয়ার সুযোগ পাবে।
আয়োজকরা আশা করছেন, সরাসরি যোগাযোগের এই উদ্যোগ শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আস্থা বাড়াবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সম্পর্কে স্বচ্ছ ধারণা দিতে সহায়ক হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বার্তা এক্সপ্রেস