প্রিন্ট এর তারিখঃ Aug 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 29, 2026 ইং
বিমানবন্দরে ধরা পড়লেন ‘ইন্টারঅ্যাক্টিভ কেয়ার’ প্রতিষ্ঠাতা

অনলাইনভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠান ‘ইন্টারঅ্যাক্টিভ কেয়ার’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী রেয়ার আল সামিরকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার বিদেশে যাওয়ার চেষ্টা করার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে আটক করা হয়।
পুলিশ জানায়, রাজধানীর আদাবর থানায় তাঁর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে একটি মামলা রয়েছে। সেই মামলার ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, কয়েকজন গ্রাহকের কাছ থেকে বড় অঙ্কের টাকা নেওয়ার পর তা আত্মসাতের অভিযোগ ওঠে। প্রায় ২৯ জন ভুক্তভোগীর কাছ থেকে পাঁচ কোটির বেশি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছে।
ঘটনাটি সামনে আসার পর ভুক্তভোগীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে এবং বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বার্তা এক্সপ্রেস