
চিকিৎসাশিক্ষা ও আধুনিক স্বাস্থ্যসেবায় সাফল্যের এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছে রাজধানীর অন্যতম শীর্ষ বেসরকারি চিকিৎসাশিক্ষা প্রতিষ্ঠান Universal Medical College। প্রতিষ্ঠার ১২ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার (১৯ মে ২০২৬) কলেজটি এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এক যুগপূর্তি উদ্যাপন করেছে। একই অনুষ্ঠানে এমবিবিএস ১২তম ব্যাচের নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ করা হয় এবং হাসপাতালের অত্যাধুনিক ১৫ শয্যাবিশিষ্ট সম্প্রসারিত ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (আইসিইউ) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
চিকিৎসাশিক্ষা ও উন্নত স্বাস্থ্যসেবা সম্প্রসারণের এই দ্বৈত আয়োজনকে ঘিরে কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক, নার্স, কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে দিনটি পরিণত হয় এক স্মরণীয় আয়োজনে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী Sardar Md. Sakhawat Hossain। মূল অনুষ্ঠানের আগে তিনি নবনির্মিত ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের ফলক উন্মোচন করেন। পরে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রতিষ্ঠানের এক যুগপূর্তির আনুষ্ঠানিক ঘোষণা দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য Md. Ashraf Uddin Bakul, Bangladesh Medical and Dental Council-এর সভাপতি অধ্যাপক Mohammad Saiful Islam, University of Dhaka-এর চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক Nadim Ahmed, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস চেয়ারম্যান Dilip Kumar Pal এবং কলেজের অধ্যক্ষ অধ্যাপক Uttam Kumar Pal।
প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী প্রতিষ্ঠানের এক যুগের সাফল্যের প্রশংসা করেন। তিনি বলেন, আধুনিক চিকিৎসাবিজ্ঞান কেবল প্রযুক্তিনির্ভর নয়, বরং মানবিক মূল্যবোধ, নৈতিকতা এবং রোগীর প্রতি সহমর্মিতার ওপরও সমানভাবে নির্ভরশীল। নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি দক্ষ, সৎ ও মানবিক চিকিৎসক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান এবং Bangladesh Chamber of Industries-এর সিনিয়র সহসভাপতি Priti Chakraborty। সভাপতির বক্তব্যে তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই ইউনিভার্সেল মেডিকেল কলেজ আন্তর্জাতিক মানের চিকিৎসাশিক্ষা এবং রোগীবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখতে প্রতিষ্ঠানটি আরও আধুনিক অবকাঠামো ও প্রযুক্তি সংযোজন করবে।
স্বাগত বক্তব্যে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক Ashish Kumar Chakraborty গত ১২ বছরের পথচলা, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, উন্নত চিকিৎসাসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি প্রতিনিয়ত নতুন নতুন উদ্যোগ গ্রহণ করছে। সম্প্রসারিত ক্রিটিক্যাল কেয়ার ইউনিট সেই প্রচেষ্টারই একটি গুরুত্বপূর্ণ সংযোজন।
নতুন উদ্বোধন হওয়া ১৫ শয্যাবিশিষ্ট আইসিইউতে অত্যাধুনিক মনিটরিং ব্যবস্থা, লাইফ সাপোর্ট প্রযুক্তি এবং প্রশিক্ষিত চিকিৎসক-নার্সের সমন্বয়ে জটিল রোগীদের জন্য নিবিড় পরিচর্যার সুযোগ থাকবে। হাসপাতাল কর্তৃপক্ষের মতে, এই ইউনিট চালুর ফলে সংকটাপন্ন রোগীদের উন্নত সেবা প্রদানে সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয় এবং তাঁদের হাতে উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন অর্থোপেডিক সার্জারি বিভাগের প্রধান ও ড্যাবের যুগ্ম মহাসচিব অধ্যাপক A K M Khalekuzzaman Dipu। তিনি চিকিৎসক হওয়ার পথে অধ্যবসায়, সততা ও মানবিকতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন।
নবাগত শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করেন এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থী আয়মান আক্তার এবং বিদেশি শিক্ষার্থী শিফা দ্বীন। তাঁরা ইউনিভার্সেল মেডিকেল কলেজে অধ্যয়নের সুযোগ পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং একজন যোগ্য চিকিৎসক হিসেবে নিজেকে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক-শিক্ষার্থী, ইন্টার্ন চিকিৎসক, নার্সিং অনুষদের সদস্য, হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শান্তা জাহান এবং সার্বিক সমন্বয়ের দায়িত্বে ছিলেন হাসপাতালের হেড অব ব্র্যান্ড সি এফ জামান।
এক যুগের পথচলায় চিকিৎসাশিক্ষা, গবেষণা এবং উন্নত স্বাস্থ্যসেবায় উল্লেখযোগ্য অবদান রেখে ইউনিভার্সেল মেডিকেল কলেজ দেশের বেসরকারি চিকিৎসাশিক্ষা খাতে একটি সুপ্রতিষ্ঠিত নাম হিসেবে আত্মপ্রকাশ করেছে। নতুন ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের উদ্বোধনের মাধ্যমে প্রতিষ্ঠানটি আরও এক ধাপ এগিয়ে গেল বলে সংশ্লিষ্টরা মনে করছেন।