
পবিত্র হজ পালন করতে সৌদি আরব সফরে গেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার তিনি স্ত্রীসহ সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সৌদি সরকারের বিশেষ আমন্ত্রণে রাজকীয় অতিথি হিসেবে এ সফরে অংশ নিচ্ছেন সেনাপ্রধান।
সফরকালে তিনি মক্কা ও মদিনায় অবস্থান করে হজের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। হজ শেষে আগামী ১ জুন তাঁর দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।
চলতি বছর ৯ জিলহজ, অর্থাৎ ২৬ মে মঙ্গলবার সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এর পরদিন দেশটিতে উদ্যাপিত হবে ঈদুল আজহা।