
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলামের দপ্তর পরিবর্তন করা হয়েছে। তিনি এতদিন গোয়েন্দা বিভাগের দক্ষিণ শাখায় দায়িত্ব পালন করলেও এখন তাঁকে প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে সংযুক্ত করা হয়েছে।
রোববার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা এক অফিস আদেশে এ বদলির তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন বিভাগেই দায়িত্ব পালন করবেন নাসিরুল ইসলাম। একই সঙ্গে সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর করার কথাও উল্লেখ করা হয়েছে।