প্রিন্ট এর তারিখঃ Jun 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 13, 2026 ইং
উচ্চশিক্ষায় সহায়তা দিতে অনার্স শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন শেষ রোববার

স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের প্রথম বর্ষের আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির আবেদন চলছে। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের (পিএমইএটি) উদ্যোগে ২০২৩–২৪ শিক্ষাবর্ষের ডিগ্রি ও ফাজিল প্রথম বর্ষের শিক্ষার্থীরা এই উপবৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হয়েছে গত ১৭ মে ২০২৬ সকাল ৯টা থেকে। আবেদন করা যাবে আগামী ১৪ জুন ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
যেসব শিক্ষার্থী আবেদন করতে পারবেন
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের (ডিগ্রি ও ফাজিল প্রথম বর্ষ) শিক্ষার্থীরা এই উপবৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
‘স্নাতক ও সমমান পর্যায়ের উপবৃত্তি দেওয়া নির্দেশিকা, ২০২২’ অনুসারে আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি, টিউশন ফি এবং অন্যান্য আর্থিক সুবিধা দেওয়ার লক্ষ্যে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
আবেদন করতে হবে অনলাইনে
শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ‘ই–স্টাইপেন্ড ম্যানেজমেন্ট সিস্টেম’-এর মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়ায় শিক্ষার্থী ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্ধারিত নির্দেশনা অনুসরণ করতে হবে।
শিক্ষার্থীদের অনলাইন আবেদন সম্পন্ন করার পর সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য যাচাই ও অনুমোদনের কার্যক্রম সম্পন্ন হবে।
প্রতিষ্ঠানের অনুমোদনের সময়সূচি
সফটওয়্যারে শিক্ষার্থীদের আবেদন এন্ট্রির পর সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে শিক্ষার্থীর উপস্থিতির তথ্য এবং বাছাই কমিটির রেজোল্যুশন সফটওয়্যারে আপলোড করতে হবে।
এরপর পিএমইএটির ‘ই–স্টাইপেন্ড ম্যানেজমেন্ট সিস্টেম’-এ আবেদন ফরওয়ার্ড করার সময় নির্ধারণ করা হয়েছে ১৫ জুন সকাল ৯টা থেকে ২১ জুন ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
হার্ড কপি পাঠানোর প্রয়োজন নেই
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট জানিয়েছে, পুরো কার্যক্রম অনলাইনভিত্তিক হওয়ায় আবেদনপত্রের কোনো হার্ড কপি ট্রাস্টের কার্যালয়ে পাঠানোর প্রয়োজন নেই।
আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইট এবং পিএমইএটির ই–স্টাইপেন্ড ম্যানেজমেন্ট সিস্টেমের নোটিশ বোর্ডে পাওয়া যাবে।
সহায়তার জন্য হেল্পলাইন
উপবৃত্তি আবেদনসংক্রান্ত কোনো সমস্যা বা তথ্যের প্রয়োজন হলে শিক্ষার্থীরা অফিস চলাকালে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারিত হেল্পলাইনে যোগাযোগ করতে পারবেন।
হেল্পলাইন নম্বর:
০২-৫৫০০০৪২৮
০১৭৭৮৯৫৮৩৫৬
০১৭৭৮৯৬৪১৫৬
শিক্ষা সহায়তা ট্রাস্টের এই উদ্যোগের মাধ্যমে আর্থিকভাবে পিছিয়ে থাকা মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অব্যাহত রাখতে সহায়তা দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বার্তা এক্সপ্রেস