
বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার রাত ১১টার দিকে তাঁকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়।
মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আবদুল্লাহ কায়েস বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই মন্ত্রীর জ্বর, সর্দি ও কাশি দেখা দেয়। শারীরিক অবস্থার অবনতি হলে রাত সাড়ে ১০টার দিকে তাঁকে দ্রুত হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
প্রাথমিকভাবে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়ার পর চিকিৎসকের পরামর্শে তাঁকে সিসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি হাসপাতালেই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।