পাকিস্তানের মুলতানে শের শাহ সেতুর কাছে রহমান বাবা এক্সপ্রেসের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ৬ জন যাত্রী নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। করাচি থেকে পেশোয়ারগামী ট্রেনটি মঙ্গলবার ভোর আনুমানিক ৫টা ১৫ মিনিটে দুর্ঘটনার মুখে পড়ে। খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা পরিচালনা করে এবং আহতদের চিকিৎসার জন্য মুলতানের নিশতার হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাকবলিত এক যাত্রী জানান, দুর্ঘটনার কিছু আগে রোহড়ির কাছে একটি বগির নাট-বল্টু মেরামত করা হয়েছিল, তবে ঘটনার মূল কারণ এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত উদ্ধারকাজ ও সর্বোচ্চ চিকিৎসার নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ