
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান অচলাবস্থা ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করেছেন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম।
এর আগে গত ২১ সেপ্টেম্বর নতুন উপাচার্য নিয়োগের পর থেকেই ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন ও কর্মবিরতি পালন করছেন শিক্ষক-শিক্ষার্থীরা। আন্দোলনের মধ্যে গত সোমবার উপাচার্য তালা ভেঙে দপ্তরে প্রবেশ করলে তাঁকে ভবনে অবরুদ্ধ করে রাখা হয়।
এদিকে, মোবাইল মেসেজে জরুরি সভা ডাকার প্রক্রিয়া ও নিয়ম নিয়ে আপত্তি তুলেছেন সিন্ডিকেটের একাধিক সদস্য। এছাড়া সভা পণ্ড করতে সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম কয়েকজন সদস্যকে অংশ না নিতে অনুরোধ করেছেন বলেও অভিযোগ উঠেছে।