আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনের অংশ হিসেবে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর পাশাপাশি ১০ টাকা মূল্যের একটি উদ্বোধনী খাম ও ৫ টাকা মূল্যের একটি ডেটা কার্ডও আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করা হয়।
বুধবার (৪ নভেম্বর ২০২৬) সকালে বাংলাদেশ সচিবালয়ে নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী এই স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খামে স্বাক্ষর করেন এবং বিশেষ সিলমোহর ব্যবহার করে এর শুভসূচনা করেন। বাংলাদেশ ডাক বিভাগের উদ্যোগে প্রকাশিত এসব স্মারক সামগ্রী দেশের সকল প্রধান ডাকঘর থেকে সংগ্রহ করা যাবে।
এই অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. কামরুজ্জামান এবং ডাক বিভাগের মহাপরিচালক কাজী আসাদুল ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



