ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি হ্রাস, ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ এবং জরুরি উদ্ধার তৎপরতার সক্ষমতা বাড়াতে সংশ্লিষ্ট সব দপ্তরকে আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভূমিকম্প মোকাবিলায় আগাম প্রস্তুতি ও করণীয় নির্ধারণ সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধানমন্ত্রী ঢাকাসহ দেশের ভূমিকম্পপ্রবণ এলাকাগুলোতে জননিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন, পুরোনো ভবন শনাক্তকরণ এবং জাতীয় বিল্ডিং কোড কঠোরভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।
প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, রাজউক এবং ফায়ার সার্ভিসসহ অন্যান্য জরুরি সেবাদানকারী সংস্থার মধ্যে কার্যকর সমন্বয়ের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা, আধুনিক উদ্ধার সরঞ্জাম সংগ্রহ, উদ্ধারকর্মীদের বিশেষ প্রশিক্ষণ প্রদান এবং সাধারণ জনগণের মাঝে ভূমিকম্পবিষয়ক সচেতনতা বাড়ানোর জোর তাগিদ দেওয়া হয়।
সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, রাজউক চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজুসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ
ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর
বিজ্ঞাপন · inarticle_1
এই খবরটি পড়েছেন: ৪৬৯৪



