বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য জাতীয় বেতন স্কেল ২০২৬ বাস্তবায়নে ২০২৬-২৭ অর্থবছরে অতিরিক্ত ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ চেয়ে অর্থ বিভাগে চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

চিঠিতে উল্লেখ করা হয়, বর্তমানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ২০১৫ সালের বেতন স্কেল অনুযায়ী ভাতা পাচ্ছেন। নতুন বেতন স্কেল ২০২৬ কার্যকরে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অতিরিক্ত ২,৫৩১ কোটি ৫৪ লাখ টাকা এবং কলেজগুলোতে ৭৩৬ কোটি ৩৬ লাখ টাকা প্রয়োজন হবে। সামগ্রিক এ বাজেট বরাদ্দের মাধ্যমে শিক্ষকদের জীবনযাত্রার মান ও পেশাদারিত্ব আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন · inarticle_1