শুটিংয়ে বগুড়ায় গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এই নাটক ও চলচ্চিত্র অভিনেতা; সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

নাটক ও চলচ্চিত্র অঙ্গনের পরিচিত মুখ অভিনেতা সোহেল খান আর নেই। মঙ্গলবার সকাল ১০টার দিকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বিজ্ঞাপন · inarticle_1

পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পেশাগত কাজে ও শুটিংয়ের উদ্দেশ্যে সোহেল খান বগুড়ায় অবস্থান করছিলেন। সেখানে দায়িত্ব পালন ও কাজের ব্যস্ততার মাঝেই তিনি হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন।

অবস্থার অবনতি ঘটলে দ্রুত তাকে বগুড়া সিএমএইচে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে ভর্তি করা হয়। সেখানে নিবিড় চিকিৎসা চলাকালীন সকাল ১০টার দিকে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করা হয়েছে।

তার এই আকস্মিক প্রয়াণে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, নির্মাতা ও ভক্তদের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করছেন।