দেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমাবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯২৯ জন রোগী। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু অর্থাৎ ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২৭ জনে। আর এই সময়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে মোট এক লাখ ৩৬ হাজার ৯২৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।

বিজ্ঞাপন · inarticle_1

গত ২৪ ঘণ্টায় মৃত আটজনের মধ্যে ঢাকা বিভাগের তিনজন, ময়মনসিংহ বিভাগের দুজন এবং খুলনা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের একজন করে রয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গুর এই বিস্তার রোধে এখনই জোরালো ও কার্যকর মশা নিধন অভিযান পরিচালনা এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতা আরও বাড়ানো জরুরি।