গত ২৪ ঘণ্টায় (রবিবার ৮ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে কেউ মারা যায়নি। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ৩৮ জন সন্দেহজনক এবং ৮৭ জন নিশ্চিত হাম আক্রান্ত রোগীসহ মোট ১ হাজার ২২৫ জন আক্রান্ত হয়েছেন।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মোট ১ হাজার ১৭৭ শিশু এবং নিশ্চিত হাম শনাক্তের পর ১০৫ শিশু মারা গেছে। ফলে হাম ও এর উপসর্গে মোট শিশুর মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৮২ জনে। এছাড়া, এই সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ১২ হাজার ৯৭৯ জন সন্দেহজনক রোগী, যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৪ হাজার ৪৯ জন। সবমিলিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে ২ লাখ ৩৮ হাজার ৮৪০ জনের এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২৪ হাজার ৪৪২ জনের শরীরে।

বিজ্ঞাপন · inarticle_1