বৃহস্পতিবার দিবাগত রাতে খাগড়াছড়ি পৌর এলাকার কলাবাগানে সংঘটিত এক ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়টি ব্যবসা প্রতিষ্ঠান ও একটি অটোরিকশা সম্পূর্ণ পুড়ে গেছে। কাঠ ও টিনের তৈরি স্থাপনা হওয়ায় এবং পানির সংকটের কারণে আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় বাসিন্দা, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে আগুন নেভানোর কাজে অংশ নেন। ফায়ার সার্ভিসের কর্মীদের টানা তিন ঘণ্টার অক্লান্ত চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক ধারণা অনুযায়ী, এই আকস্মিক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বিজ্ঞাপন · inarticle_1