দেশের চলমান আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতির তীব্র সমালোচনা করে বাংলাদেশকে ‘পরিত্যক্ত দেশ’ হিসেবে অভিহিত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন।

বিজ্ঞাপন · inarticle_1

পোস্টে আসিফ মাহমুদ বর্তমান পরিস্থিতির প্রতি ক্ষোভ প্রকাশ করে লেখেন, বাংলাদেশ বর্তমানে একটি পরিত্যক্ত দেশে পরিণত হয়েছে। আর এ কারণেই দেশের কোথাও কোনো আইনশৃঙ্খলা বা সাধারণ মানুষের নিরাপত্তা অবশিষ্ট নেই। সবখানে কেবল সংবিধানের দোহাই দেওয়া হচ্ছে বলেও তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।