ফিফার বর্তমান নেতৃত্ব ও সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কার্যক্রমে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন জার্মানির কোচ ইয়ুর্গেন ক্লপ। তার মতে, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থায় পরিবর্তন আনা এখন অত্যন্ত জরুরি। বার্লিনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ক্লপ মন্তব্য করেন, সাবেক সভাপতি সেপ ব্লাটারের আমলের চেয়েও বর্তমান পরিস্থিতি আরও বেশি অবনতির দিকে গেছে।

ইনফান্তিনোর বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্ত ও বাণিজ্যিক পরিকল্পনা বিশ্ব ফুটবলকে নেতিবাচকভাবে প্রভাবিত করছে বলে মনে করেন এই জার্মান কোচ। ক্লপের সাফ কথা, ইনফান্তিনোর এই অধ্যায় শেষ হওয়া উচিত এবং তার উত্তরসূরি হিসেবে যিনি আসবেন, তিনি নিশ্চয়ই আরও ভালো নেতৃত্ব দেবেন।

বিজ্ঞাপন · inarticle_1