হৃদয়ের আক্ষেপ ঘুচিয়ে জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় দিনের শুরুতে ক্যারিয়ারের অষ্টম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন লিটন দাস। প্রথম দিন ৯২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়লেও দ্বিতীয় দিনের শুরুতেই মার্কো ইয়ানসেনের বলে চার মেরে তিন অংকের ম্যাজিক ফিগারে পৌঁছান এই উইকেটরক্ষক ব্যাটার। সেঞ্চুরি পূরণের পর ব্যাট-হেলমেট উঁচিয়ে উল্লাস করার পাশাপাশি পকেট থেকে চিরকুট বের করে তা উঁচিয়ে ধরেন—যেখানে আদুরে বার্তায় সেঞ্চুরিটি উৎসর্গ করা হয়েছে তার জন্মদিনের রাজকন্যাকে।

বিজ্ঞাপন · inarticle_1