ভাড়া নিয়ে বিতর্কের জেরে ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে নীলাচল পরিবহনের এক কর্মীর বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে শনিবার (২১ নভেম্বর) সকালে পরিবহনটির ৯টি বাস আটকে দিয়েছেন কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় ওই রুটে বাস চলাচলও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
ভুক্তভোগী শিক্ষার্থী ফাল্গুনী (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) জানান, শুক্রবার (২০ নভেম্বর) নীলাচল পরিবহনের একটি বাসে যাতায়াতের সময় ভাড়া নিয়ে তর্কের একপর্যায়ে বাসের হেল্পার তার সঙ্গে চরম দুর্ব্যবহার করেন। পরদিন সকালে এর প্রতিবাদে সহপাঠীরা একজোট হয়ে বাসগুলো কলেজ ক্যাম্পাসে আটক করে রাখেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের স্পষ্ট দাবি, অভিযুক্ত হেল্পারকে সশরীরে এসে ওই ছাত্রীর কাছে ক্ষমা চাইতে হবে। যতক্ষণ পর্যন্ত তিনি ক্ষমা না চাইবেন, ততক্ষণ পর্যন্ত আটককৃত বাসগুলো ছাড়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।



