পুরোনো বাণিজ্যমেলার মাঠে প্রস্তাবিত নতুন সচিবালয় নির্মাণের সিদ্ধান্ত বাতিল করে মাঠটি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে (শেকৃবি) ফিরিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন জোরদার করেছেন শিক্ষার্থীরা। আন্দোলনের দ্বিতীয় দিনে সোমবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের গাড়িতে মাইক লাগিয়ে মাঠের স্থাপনা ভাঙচুরের ঘোষণা দেন তারা। পরবর্তীতে শিক্ষার্থীরা ভেকু (এস্কেভেটর) এনে শেরেবাংলা নগরে আয়োজিত এশিয়া আন্তর্জাতিক মেলার গেট ও একাধিক স্থাপনা গুঁড়িয়ে দেন।

সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্ত বাতিলের দাবিতে শেকৃবি শিক্ষার্থীদের এটি পঞ্চম দিনের আন্দোলন। বিশ্ববিদ্যালয়ের স্বার্থ ও ক্যাম্পাস রক্ষায় যেকোনো চরম পদক্ষেপ নিতে প্রস্তুত বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ঘটনাস্থলে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে এবং শেকৃবি উপাচার্যের মাধ্যমে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা চলছে। গত ১৮ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে ২০২৯ সালের মধ্যে শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্যমেলার মাঠে নতুন সচিবালয় নির্মাণের প্রস্তাব অনুমোদিত হয়েছিল।

বিজ্ঞাপন · inarticle_1