প্রধানমন্ত্রী তারেক রহমান বড়দিন (ক্রিসমাস) উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের কল্যাণে ৩ কোটি টাকার অনুদান অনুমোদন করেছেন। বুধবার (১৮ নভেম্বর) সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের হাতে এই অনুদানের চেক তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, গত বছর এই খাতে অনুদানের পরিমাণ ছিল ২ কোটি টাকা। খ্রিস্টান সম্প্রদায়ের উৎসব আরও আনন্দদায়ক করতে এবার অনুদানের পরিমাণ ১ কোটি টাকা বাড়ানো হয়েছে।
চেক হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, সংসদ সদস্য ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান আন্না মিনজ এবং ট্রাস্টের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জন গমেজ।



