রাজধানীর মিরপুর-১ নম্বরে সনি সিনেমা হলের সামনে বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টা ৪৫ মিনিটের দিকে এই আগুন লাগে।

শাহ আলী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আল রাজী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বাসে আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।

বিজ্ঞাপন · inarticle_1

হঠাৎ ব্যস্ততম সড়কে বাসে আগুন ধরে যাওয়ায় ওই এলাকায় কিছুক্ষণের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। আগুন লাগার প্রকৃত কারণ—এটি যান্ত্রিক ত্রুটি নাকি নাশকতা—তা খতিয়ে দেখছে পুলিশ। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।