জাতীয় ঐক্যের আহ্বানে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সংলাপে বসেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে সচিবালয়ে সরকারপ্রধানের সঙ্গে এই বৈঠক শুরু হয়।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল এই সংলাপে অংশ নিয়েছে। প্রতিনিধি দলের অপর দুই সদস্য হলেন দলের সদস্য সচিব আখতার হোসেন এবং জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
জানা গেছে, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সাম্প্রতিক সহিংসতার প্রেক্ষাপটে জাতীয় ঐক্য গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে গত বুধবার সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের মধ্যকার একান্ত বৈঠকের পরপরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের এই পদক্ষেপ গ্রহণ করা হয়।



