সদ্য জারি করা এক প্রজ্ঞাপনে পুলিশ প্রশাসনে ব্যাপক পরিবর্তন এনেছে সরকার। এতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদকে। অন্যদিকে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি ইসরাইল হাওলাদারকে শিল্প পুলিশের নতুন প্রধান হিসেবে পদায়ন করা হয়েছে।

একই আদেশে অন্য পদগুলোতেও গুরুত্বপূর্ণ বদলি করা হয়েছে। এসআরবির বর্তমান প্রধান আহসান হাবীব পলাশকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি এবং সদর দপ্তরের মো. সায়েদুর রহমানকে হাইওয়ে পুলিশের প্রধান করা হয়েছে।

এছাড়া শিল্প পুলিশের প্রধান গাজী জসীম উদ্দিনকে টেলিকম সংস্থায় স্থানান্তর করা হয়। ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে রাজশাহী রেঞ্জের মো. আশিক সাঈদকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার এবং রেলওয়ে পুলিশের মীর আশরাফ আলীকে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে নতুন দায়িত্ব প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন · inarticle_1