যুক্তরাজ্যভিত্তিক গবেষণা ও আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান কেমব্রিজ আইএফএ (Cambridge IFA) আয়োজিত ১২তম ইসলামিক রিটেইল ব্যাংকিং অ্যাওয়ার্ডস (আইআরবিএ)-এ ‘বেস্ট ইসলামিক ব্যাংকিং উইন্ডো ইন বাংলাদেশ–২০২৬’ পুরস্কার অর্জন করেছে পূবালী ব্যাংক পিএলসি। এই আন্তর্জাতিক স্বীকৃতি ব্যাংকটির আধুনিক ও শরিয়াহসম্মত ব্যাংকিং যাত্রায় আরেকটি নতুন মাইলফলক যুক্ত করল।

পুরস্কার গ্রহণ অনুষ্ঠান

সম্প্রতি পাকিস্তানের করাচিতে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে কেমব্রিজ আইএফএ-র চেয়ারম্যান অধ্যাপক হুমায়ুন দারের উপস্থিতিতে মালদ্বীপের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ ওয়াহিদ হাসানের হাত থেকে পূবালী ব্যাংকের পক্ষে এই পুরস্কার গ্রহণ করেন ব্যাংকটির মহাব্যবস্থাপক ও ইসলামিক ব্যাংকিং উইংয়ের প্রধান মোহাম্মদ হুমায়ুন কবির।

বিজ্ঞাপন · inarticle_1

ব্যাংকের প্রধান কার্যালয়ে আনন্দঘন উদযাপন

এই অর্জন উদযাপন উপলক্ষে ব্যাংকটির প্রধান কার্যালয়ে এক উৎসবমুখর পরিবেশে কেক কাটা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুরুর রহমান, পরিচালক হাবিবুর রহমান, রুমানা শরীফ, আজিজুর রহমান, মো. আব্দুর রাজ্জাক মণ্ডল, রানা লায়লা হাফিজ, আরিফ আহমেদ চৌধুরী, শাহীনুজ্জামান ইয়াকুব ও সাজিদ আজাদ এবং স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ নওশাদ আলী চৌধুরী ও হাসিনা শেখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহাদাত হোসেন, শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য মুফতি মুহাম্মদ আবু সাঈদ খান ও হাফেজ অধ্যাপক মোহাম্মদ নুরুল্লাহ (সিএসএএ), মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব মো. আনিসুর রহমান, মহাব্যবস্থাপক ও প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মোহাম্মদ লিটন মিয়া, মহাব্যবস্থাপক ও ইসলামিক ব্যাংকিং উইংয়ের প্রধান মোহাম্মদ হুমায়ুন কবির এবং মহাব্যবস্থাপক ও চিফ প্রটোকল অফিসার মো. শাহ আলমসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ।

সংশ্লিষ্টদের মতে, এই আন্তর্জাতিক সম্মাননা শরিয়াহসম্মত ব্যাংকিং সেবা পরিচালনা, সেবার মানোন্নয়ন এবং গ্রাহকদের আস্থা অর্জনে পূবালী ব্যাংকের নিরবচ্ছিন্ন অঙ্গীকারেরই প্রতিফলন।