ঢাকা

অভিমান থেকে পদত্যাগের আবেদন দিলেন জকসুর ক্রীড়া সম্পাদক

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)-এর ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার পদত্যাগের আবেদন জমা দিয়েছেন। এক শিক্ষার্থীকে থাপ্পড় মারার ঘটনার পর অভিযুক্ত সাদিয়া সুলতানার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদক্ষেপে অসন্তোষ জানিয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

সোমবার তিনি জকসুর ভিপি রিয়াজুল ইসলামের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন বলে জানা গেছে।

জর্জিস আনোয়ার জানান, ঘটনার পর থেকে ক্যাম্পাসে আসা তাঁর জন্য মানসিকভাবে কঠিন হয়ে উঠেছে। ক্যাম্পাসে এলেই সেই ঘটনার স্মৃতি ফিরে আসে, যা তাঁকে ভীষণভাবে প্রভাবিত করছে। এই মানসিক চাপ থেকেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।

তিনি অভিযোগ করেন, প্রশাসন একদিকে অভিযুক্ত শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের ঘোষণা দিলেও অন্যদিকে তাঁকে মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিয়েছে, যা পুরো প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, বহিষ্কারের পরও যদি সব ধরনের একাডেমিক কার্যক্রম চালিয়ে যাওয়া যায়, তাহলে সেই শাস্তির কার্যকারিতা কোথায়—এটি শিক্ষার্থীদের সঙ্গে প্রহসনের শামিল।

তবে জকসুর ভিপি রিয়াজুল ইসলাম জানিয়েছেন, পদত্যাগের আবেদন জমা পড়লেও এখনো তা অনুমোদন করা হয়নি। তিনি বলেন, বিষয়টি নিয়ে কার্যনির্বাহী পরিষদে আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স