ঢাকা

পুলিশ প্রশাসনে বড় রদবদল, ২১ কর্মকর্তার নতুন দায়িত্ব

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


পুলিশের উচ্চপর্যায়ে ব্যাপক রদবদল করেছে সরকার। অতিরিক্ত মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) থেকে শুরু করে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ২১ জন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন চারজন অতিরিক্ত মহাপরিদর্শক, পাঁচজন উপমহাপরিদর্শক (ডিআইজি), সাতজন অতিরিক্ত ডিআইজি এবং পাঁচজন পুলিশ সুপার।

নতুন পদায়ন অনুযায়ী, অতিরিক্ত মহাপরিদর্শক পদে পদোন্নতি পাওয়া মোহাম্মদ মোশারফ হোছাইনকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর প্রধান করা হয়েছে। এর আগে তিনি জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসআই) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

একইভাবে পদোন্নতিপ্রাপ্ত র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক ফারুক আহমেদকে হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া মো. মুশফেকুর রহমানকে পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজিপি হিসেবে এবং চট্টগ্রাম রেঞ্জের সাবেক ডিআইজি মো. মনিরুজ্জামানকে পুলিশ টেলিকম বিভাগে অতিরিক্ত আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ডিআইজি পর্যায়ের পরিবর্তনের মধ্যে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ডিআইজি প্রলয় চিসিমকে নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি), মিয়া মাসুদ করিমকে এপিবিএনের এফডিএমএন কার্যালয়ে, মোহাম্মদ ওসমান গনিকে রংপুর পিটিসিতে এবং এ এফ এম মোশাররফ হোসেন মিয়াজীকে খুলনা পিটিসিতে দায়িত্ব দেওয়া হয়েছে।

অতিরিক্ত ডিআইজি পর্যায়ে মোহা. আসাদুজ্জামানকে র‌্যাবে, এ কে এম আক্তারুজ্জামান ও মো. কুতুব উদ্দিনকে পুলিশ সদর দপ্তরে, মো. আল মামুনকে দ্বিতীয় এপিবিএনের অধিনায়ক, সরকার মোহাম্মদ কায়সারকে পিএসটিএস বেতবুনিয়া এবং মোহাম্মদ মহিবুল ইসলাম খানকে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় বদলি করা হয়েছে।

এ ছাড়া অতিরিক্ত ডিআইজি মো. আব্দুল ওয়ারীশকে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে এবং মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

পুলিশ সুপার পর্যায়েও কয়েকজন কর্মকর্তার দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। কাজী এহসানুল কবীরকে পুলিশ সদর দপ্তরে, মো. জাহিদুর রহমানকে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায়, সালমা সৈয়দ পলিকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে এবং মো. শহীদুল ইসলাম ও মো. কামরুজ্জামানকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স