ঢাকা

বাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : ইং

টোকিওর প্রশাসনিক ভবন কানতেইয়ে পৌঁছালে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। আনুষ্ঠানিকতা শেষে তারেক রহমান পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং দুই নেতা দ্বিপক্ষীয় সংলাপে বসেন।

কান্তেইয়ে লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার

বৈঠকের পূর্বে কান্তেই প্রাঙ্গণে প্রধানমন্ত্রীকে জাপানের সশস্ত্র বাহিনীর একটি দল গার্ড অব অনার প্রদান করে। এসময় বাজানো হয় দুদেশের জাতীয় সংগীত। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং দুই নেতা নিজ নিজ সফরসঙ্গীদের পরিচয় করিয়ে দেন।

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও বিনিয়োগে নতুন মাত্রা

এই শীর্ষ বৈঠকে দুদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য সম্প্রসারণ ও কৌশলগত সহযোগিতা গভীর করার ওপর জোর দেওয়া হয়। দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি মধ্যাহ্নভোজ এবং যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে উভয় দেশের বন্ধুত্বকে আরও সুদৃঢ় করার পদক্ষেপ নেওয়া হয়েছে।

জাপানি ব্যবসায়ী ও জাইকার সাথে গুরুত্বপূর্ণ আলোচনা

চার দিনের এই সফরে প্রধানমন্ত্রী জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরামে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। সফরের প্রথম দিনে তিনি মারুবেনি করপোরেশন ও জাইকা (JICA) সভাপতির সাথে বৈঠক করেন। এতে কাফকো আধুনিকায়ন, দ্বিতীয় সার কারখানা নির্মাণ, প্রযুক্তি গ্রাম স্থাপন এবং কৃষির আধুনিকায়ন নিয়ে ইতিবাচক আলোচনা হয়।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স