ঢাকা

আসামে দুই দিনে ১১০০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং

ভারতের আসাম রাজ্যের নগাঁও, হোজাই এবং গোলাঘাট জেলায় বনাঞ্চলীয় জমি মুক্ত করতে দুই দিনের এক ব্যাপক উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এই অভিযানে ১,১০০টিরও বেশি পরিবার গৃহহীন হয়ে পড়েছে, যাদের অধিকাংশই বাংলাভাষী মুসলিম। অভিযানের সময় ওই এলাকার অন্তত ১০টি মসজিদ গুঁড়িয়ে দেয় স্থানীয় প্রশাসন।
.

সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, কড়া নিরাপত্তার বলয়ে রোববার নগাঁওয়ের লুতুমারী লংজাপ সংরক্ষিত বনাঞ্চল থেকে প্রায় ৫০০ থেকে ৬০০টি পরিবারকে উচ্ছেদ করা হয়। এর আগের দিন একই জেলার ৩৩৬টি, হোজাইয়ের ১৫২টি এবং গোলাঘাটের ৫৯টি পরিবারসহ আরও ৫৪৭টি পরিবারকে সরিয়ে দেওয়া হয়েছিল।
.

উচ্ছেদ হওয়া বাসিন্দা আব্দুল নূর জানান, ঔপনিবেশিক আমলের ‘তাউঙ্গিয়া’ প্রথার অধীনে বনাঞ্চল কর্মী হিসেবে কাজ করা তাঁদের পূর্বপুরুষদের ১৯৭৪ সালে এখানে পুনর্বাসিত করা হয়েছিল। বাসিন্দারা এই উচ্ছেদের বিরুদ্ধে গুয়াহাটি হাইকোর্টে আবেদন করলেও আদালত সংরক্ষিত বনাঞ্চল সুরক্ষার স্বার্থে তাঁদের ৩০ দিনের মধ্যে জায়গা খালি করার নির্দেশ দেন।

অন্যদিকে, আসাম সরকারের দাবি—সরকারি ও বনভূমির অবৈধ দখলমুক্ত করতেই এই অভিযান। তবে দাপ্তরিক তথ্য অনুযায়ী, আসামে বিজেপি সরকারের গত এক দশকের শাসনামলে সরকারি জমি থেকে উচ্ছেদ করা প্রায় ১৯ হাজার পরিবারের বড় একটি অংশই মুসলিম সম্প্রদায়ভুক্ত।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স